1. dailyainerkantho@gmail.com : admin :
দেশের সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষের পক্ষে একত্রিত হতে হবে - journalstate
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:০০|
শিরোনামঃ
জুলাই স্পিরিটকে সমুন্নত রাখাই হোক ডাকসু নেতৃত্বের প্রধান কাজ। ভোলা-২ আসনে ধানের শীষ প্রত্যাশী ছাত্রদলের মৃত্যুঞ্জয়ী ও একাধিকবারের কেন্দ্রীয় নেতা মোঃ ওয়ালিউদিন অ্যারোনেস ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান মাহবুবুল আনাম ও এমডি লুৎফুল্লাহেল মাজেদ বাবুর গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষের পক্ষে একত্রিত হতে হবে ঢাকার স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার শিশুদের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পিরোজপুর-২ আসনে ধানের শীষ প্রত্যাশী ছাত্রনেতা থেকে তরুণ আইনজীবী নেতা মোঃ মাহবুবুর রহমান সিকদার বাংলাদেশ তুমি কার? উর্দুভাষী বিহারি বাদে সবার! ধ্বংসের পথে দেশের সবচেয়ে বড় ও মূল্যবান ওয়াকফ এস্টেট। রক্ষার্থে নিবেদিতপ্রাণ নবাব সলিমুল্লাহ’র বংশধর খাজা ইকবাল আহসানুল্লাহ এনসিপির জনসমর্থন বাড়ছে বিদ্যুৎ গতিতে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ইঞ্জিনিয়ার জিয়া

দেশের সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষের পক্ষে একত্রিত হতে হবে

সাইফুল ইসলাম শুভ
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
  • 936 Time View
  1. বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের আগামী দিনের পথচলা নির্ধারণ করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গাজী কামরুল ইসলাম সজল আরও বলেন, “বিএনপি নেতা সৃষ্টি করে, আর আওয়ামী লীগ গডফাদার তৈরি করে। এ কারণে বরিশাল-১ আসনে বিএনপির চারজন কেন্দ্রীয় নেতা থাকলেও আওয়ামী লীগের এখানে মাত্র একজন কেন্দ্রীয় গডফাদার রয়েছে।”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের আয়োজনে শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে আগৈলঝাড়া উপজেলা সদরের বিএইচপি একাডেমির মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচনে ব্যক্তি নেতার পক্ষে নয়; ধানের শীষের পক্ষে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের একত্রিত হতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে এক হয়ে মাঠে কাজ করতে হবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।”

তিনি আরও বলেন, নেতাদের কারণে বিএনপিতে বিভক্তি হতে দেওয়া হবে না। দল বিভক্তির সাথে যুক্ত সিনিয়র নেতাদের চিরদিনের জন্য বয়কট করতে হবে।

গাজী কামরুল ইসলাম সজল উল্লেখ করেন, হিন্দু-মুসলিম ভাই ভাই একত্রিত রয়েছেন গৌরনদী ও আগৈলঝাড়ায়। এক সময় বরিশাল-১ আসনের চিহ্নিত গডফাদার গর্ব করে বলতেন, “সারা বাংলা মামার বরিশালটা আমার।” তবে নতুন বাংলাদেশে সেই গডফাদারদের আর কোনো স্থান থাকবে না।

আলোচনা সভার পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বরিশাল জেলা উত্তর শাখার সদস্য সচিব ভিপি সেলিম সরদারের সভাপতিত্বে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সভাস্থল মাঠের কানায় কানায় ভরে জনসভায় রূপ নেয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল রহমান শিপন, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক আছিয়া আক্তার মুক্তা, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য ক্যাপ্টেন আলহাজ আশ্রাফুল আলম বিপুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025