1. dailyainerkantho@gmail.com : admin :
ভোলা-২ আসনে ধানের শীষ প্রত্যাশী ছাত্রদলের মৃত্যুঞ্জয়ী ও একাধিকবারের কেন্দ্রীয় নেতা মোঃ ওয়ালিউদিন - journalstate
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:২২|
শিরোনামঃ
জুলাই স্পিরিটকে সমুন্নত রাখাই হোক ডাকসু নেতৃত্বের প্রধান কাজ। ভোলা-২ আসনে ধানের শীষ প্রত্যাশী ছাত্রদলের মৃত্যুঞ্জয়ী ও একাধিকবারের কেন্দ্রীয় নেতা মোঃ ওয়ালিউদিন অ্যারোনেস ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান মাহবুবুল আনাম ও এমডি লুৎফুল্লাহেল মাজেদ বাবুর গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষের পক্ষে একত্রিত হতে হবে ঢাকার স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার শিশুদের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পিরোজপুর-২ আসনে ধানের শীষ প্রত্যাশী ছাত্রনেতা থেকে তরুণ আইনজীবী নেতা মোঃ মাহবুবুর রহমান সিকদার বাংলাদেশ তুমি কার? উর্দুভাষী বিহারি বাদে সবার! ধ্বংসের পথে দেশের সবচেয়ে বড় ও মূল্যবান ওয়াকফ এস্টেট। রক্ষার্থে নিবেদিতপ্রাণ নবাব সলিমুল্লাহ’র বংশধর খাজা ইকবাল আহসানুল্লাহ এনসিপির জনসমর্থন বাড়ছে বিদ্যুৎ গতিতে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ইঞ্জিনিয়ার জিয়া

ভোলা-২ আসনে ধানের শীষ প্রত্যাশী ছাত্রদলের মৃত্যুঞ্জয়ী ও একাধিকবারের কেন্দ্রীয় নেতা মোঃ ওয়ালিউদিন

সাইফুল ইসলাম শুভ
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫,
  • 2044 Time View

দৌলতখান ও বোরহানউদ্দিন এই দুই উপজেলা নিয়ে গঠিত ভোলা-২ আসন। বিগত ১৬ বছর যাবৎ আসনটিতে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য থাকায় বিএনপির নেতাকর্মীরা ছিল নির্যাতিত ও দিগ্বিদিকশূণ্য। বর্তমানে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী বিএনপির কোনো নেতাকে তখন তৃণমূলের কর্মীরা পাশে পায়নি বলে অভিযোগ রয়েছে। কিন্তু গতবছর ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পরে ওই দুই উপজেলার মানুষ সৎ, যোগ্য, শিক্ষিত, ত্যাগী, নির্যাতিত ও পোড়খাওয়া একজন তরুণ প্রার্থীকে নিয়ে স্বপ্ন বুনছে। আর তিনি হলেন বোরহানউদ্দিন উপজেলার ১নং গঙ্গাপুর ইউনিয়নের মরহুম আব্দুল ওহাব মৃধার পুত্র, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিউদিন।

যিনি তৃণমূল পর্যায় থেকে ছাত্রদলের রাজনীতি শুরু করে ইতোপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বোরহানউদ্দিন উপজেলা শাখার প্রচার সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-আইন সম্পাদক ও যুগ্ম-আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-আইন সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্রফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সম্পাদন করেন। রাজপথে তার গগনবিদারী স্লোগানের সাক্ষ্য আজও রাজপথে কান পাতলেই শোনা যায়। বর্তমানে তিনি ঢাকা জজকোর্টে একজন নিয়মিত শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কাজ করে যাচ্ছেন। স্বৈরাচারী হাসিনা সরকারের আমলেও তিনি দলীয় নেতা-কর্মীদের মামলায় বিশেষ করে হাজিরা ও আত্মসমর্পণের দিনগুলোতে একজন শিক্ষানবীশ আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এছাড়াও তিনি নিজ এলাকা ও রাজধানীর বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

ফ্যাসিস্ট হাসিনা আমলে নির্মমভাবে নির্যাতিত এই মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতার প্রার্থীতা ঘোষণায় ভোলা-২ আসনের ভোটারদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়ায় সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025