ঢাকার স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার শিশুদের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন
সাইফুল ইসলাম শুভ
-
Update Time :
শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
-
766 Time View

- আজ ০৬ সেপ্টেম্বর, ২০২৫ইং, শনিবার পুরান ঢাকার আজিমপুরে নবাব স্যার সলিমুল্লাহ প্রতিষ্ঠিত সলিমুল্লাহ মুসলিম এতিমখানার শিশুদের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার জনাব ইমরান হায়দার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করেছেন। বেলা ১১.৩০টার দিকে হাইকমিশনার এতিমখানা প্রাঙ্গণে পৌঁছালে এতিমখানার প্রশাসক ও সরকারের একজন পদস্থ কর্মকর্তা তাকে স্বাগত জানান। এসময় তার সঙ্গে ছিলেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার জনাব মুহাম্মদ ওয়াসিফ, প্রেস কাউন্সিলর জনাব ফসিউল্লাহসহ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সেসময় তারা এতিমখানা প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং এতিমদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরবর্তীতে তিনি এতিমদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও তাদের মাঝে উপহার সামগ্রী প্রদান করেন। পরিশেষে, তিনি নবাব সলিমুল্লাহ’র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার হাতেগড়া এই মানবিক প্রতিষ্ঠানের শিশুদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। দুপুর ০২.০০ টার দিকে যোহরের নামায শেষে তিনি এতিমখানা ত্যাগ করেন।
Please Share This Post in Your Social Media
More News Of This Category